কম্পিউটার শেখা কেন প্রয়োজন?
জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে হলে, আজকের দিনে কম্পিউটার শিখতেই হবে। এই কথাটা আর নতুন করে বলবার কিছু নেই। শুধু যে কম্পিউটার সংক্রান্ত কাজ করতে হলেই কম্পিউটার ব্যবহার প্রয়োজন, তা নয়। যে কাজ কম্পিউটার-নির্ভর নয়, সেখানেও কম্পিউটার জানা একটা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হয়। একজন কর্মীর যদি কি-বোর্ড কী করে চালাতে হয় জানা না থাকে তা হলে সামান্য ই-মেইল চেক করা বা তার জবাব দেওয়াই ঝকমারির পর্যায়ে চলে যায়। কম্পিউটারের ব্যবহার একজন কর্মীর উৎপাদনশীলতা বাড়িয়ে দেয় অনেক গুণ। আসলে কম্পিউটার শিক্ষা হল এটা একটা প্যাটফর্ম, জীবন গড়ে নেওয়ার জন্য যে ট্রেনেই তুমি উঠতে চাও না কেন, এই প্যাটফর্মে তোমায় পৌঁছতেই হবে।
কখন কোথায়?
কম্পিউটার শিক্ষা নিয়ে সচেতনতা গত দেড় দশকে বেড়েছে অনেকটাই। তাই নতুন যে ছেলে বা মেয়েটি কম্পিউটার শিখতে আসছে, তার কোর্স বেছে নেওয়ার কাজটা এখন আগের চেয়ে অনেক সহজ হয়ে গিয়েছে। যে ধরনের কোর্সগুলির সব চেয়ে বেশি চাহিদা, তার মধ্যে রয়েছে কম্পিউটার অফিস এপ্লিকেশন প্রোগ্রাম। কম্পিউটার শিক্ষা শুরু করার সময়টাও জানা। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এবং মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে ছুটির সময়টা। কিন্তু সব চেয়ে বড় প্রশ্ন কোথায় শিখব? কম্পিউটার শিক্ষার আধুনিক প্রতিষ্ঠান এখন হায়দরাবাদ কলেজ মার্কেটই রয়েছে জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টার।
এই প্রতিষ্ঠানটি সরকারী ভাবে কম খরচে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসছে, আমাদের প্রতিষ্ঠান থেকে গত ২০১৮ সাল হতে সফলতার সাথে ১৫০০+ ছাত্র/ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যাদের মধ্যে আজ অনেকেই বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আমাদের প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সরকারি সার্টিফিকেট শিক্ষার্থীদের চাকরির বাজারে অনেকটা এগিয়ে দেয়।
এছাড়াও আমরা একটি অফিস চালানোর জন্য বেসিক কম্পিউটারের সকল বিষয়ের (হার্ডওয়্যার এবং সফটওয়ার) উপর সুস্পষ্ট ধারণা দিয়ে থাকি।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
আধুনিক বিশ্বের সকল চ্যালেঞ্চকে সামনে রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহুমুখী ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহায়তা প্রদান। স্বচ্ছতা, নিরপত্তা এবং দক্ষতার সাথে সরকারী সেবা উন্নয়ন ও প্রদানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গবেষণা ও উন্নয়নের মাধ্যমে দেশের ডিজিটাইজেশন এবং আইটি শিল্পের রপ্তানি ও কর্মসংস্থানে জাতীয় লক্ষ্য অর্জনে কার্যক্রম বাস্তবায়ন।
বিস্তারিত জানতে,
📲 কল করুনঃ
01788-827474, 01646-515221
ভিজিট করুন আমাদের ওয়েবসাইটঃ
🌐 www.janatacomputer.com
অথবা চলে আসুন নিচের ঠিকানায়ঃ
Founder & CEO: মো. ইব্রাহীম সরকার
জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টার
হায়দরাবাদ কলেজ মার্কেট, মুরাদনগর, কুমিল্লা।


